সাইফুল আলম খান মিলনকে স্পিকার

মাই গড! মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন

১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ PM
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সাইফুল আলম মিলন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সাইফুল আলম মিলন © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে আলোচ্য বিলের বদলে অন্য বিলের প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলনকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালের অধিবেশনে আমানত সুরক্ষা বিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব ওঠার সময় এ ঘটনা ঘটে। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ রহিত করে যুগোপযোগীভাবে পুনঃপ্রণয়নের লক্ষ্যে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চান। স্পিকার অনুমতি দিলে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন। 

এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলার আহ্বান জানান। প্রস্তাব তোলার পর কণ্ঠভোটের আগে সাইফুল আলম কথা বলার সুযোগ চান।

তখন স্পিকার তাকে জিজ্ঞেস করেন, ‘মাননীয় সদস্য সাইফুল আলম ঢাকা-১২, আপনি কিসের ওপরে, কোন বিলের ওপর আপত্তি দিতে চান?’ জবাবে সাইফুল আলম বলেন, ‘আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ সংরক্ষণের পক্ষে কথা বলতেছিলাম।’ তখন স্পিকার বলেন, ‘এটা তো উত্থাপন করা হয় নাই, এই নামে কোনো বিল নাই তো এখন।’ এরপর সাইফুল আলম বলেন, ‘আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।’

এ সময় স্পিকার সাইফুল আলমকে উদ্দেশ করে বলেন, মাই গড! মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচির মাধ্যমে আপনি বাধা দিচ্ছেন। 

বিরতির আগে বৈঠকের শেষ দিকে বিরোধীদলীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রথমে যে কার্যতালিকা তাদের দেওয়া হয়েছিল, সেখানে ‘ব্যাংক রেজুলেশন আইন’ ছিল। সেটি আলাদাভাবে আসবে কি না, তা নিয়ে তারা বিভ্রান্তিতে পড়েছেন। জবাবে স্পিকার বলেন, পরে আসবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950