ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করলেন প্রেমিক

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫২ PM

© সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার মেয়ের স্বজনরা উপজেলার নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায়, স্কুলছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল সজল শেখের। এই সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে সজল তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি পারিবারিক পর্যায়ে জানাজানি হলে মেয়েপক্ষ ছেলেপক্ষকে বিয়ের জন্য চাপ দেয়। এতে ছেলেপক্ষ বিয়ে করতে অস্বীকার করে এবং নানা তালবাহানা সৃষ্টি করে। এতে মেয়ের অভিভাবক গেল

উপজেলার দাশেরকাঠী গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত সজল ওই গ্রামের ফুয়াদ শেখের ছেলে এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী।

পুলিশ তদন্তে সত্যতা পাওয়ায় গেল বৃহস্পতিবার সজল শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এরপর অভিযুক্ত ধর্ষকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেবি

৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের গণ…
  • ০৫ মার্চ ২০২৬
ড্যাফোডিলের অধ্যাপক ড. এম এ রহিম পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
  • ০৫ মার্চ ২০২৬
ইকরার সঙ্গে ৪৪ ব্যক্তিগত চ্যাট প্রকাশ করলেন তিথি
  • ০৫ মার্চ ২০২৬
দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর
  • ০৫ মার্চ ২০২৬
ছাত্রদলের গণ ইফতার: খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা
  • ০৫ মার্চ ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ০৫ মার্চ ২০২৬