কমিটির হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ

০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪ PM

© সংগৃহীত

শিক্ষক-শিক্ষার্থীদের সামনে কমিটির হাতে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে ম্যানেজিং কমিটির ৪ সদস্যের বিচার ও অবাঞ্ছিত ঘোষণার দাবি তুলেছেন ছাত্র-ছাত্রীরা। অভিযুক্তরা দাবি জানান, শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, অভিভাবক সদস্য আক্তার সরকার, গাজী মোহাম্মদ আবুল হোসেন, মো. শামছুল আলম ও হাবিবুর রহমান।

এ প্রসঙ্গে জানা গেছে, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষক বিদায় অনুষ্ঠানে মঞ্চের ১ম সারিতে বসতে না পারায় শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে ম্যানেজিং কমিটির ৪ অভিভাবক সদস্য।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া জানান, ৩০ জানুয়ারি ছিল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। একই সাথে দুই শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। ওই অনুষ্ঠানের মঞ্চে সামনের সারিতে প্রধান ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিতরা বসে ছিলেন। কিন্তু জায়গার সংকট হওয়ায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যসহ অন্যদের ২য় সারিতে বসার জন্য আহ্বান জানানো হয়।

পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে আক্তার, আবুল হোসেন, শামছুল আলম ও হাবিবুর রহমান ২য় সারিতে বসায় তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলে আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। এক পর্যায়ে হাবিবুর রহমান সকল শিক্ষার্থীদের সামনেই আমার গায়ে হাত তোলেন।

এ প্রসঙ্গে বিবিরবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইকবাল মজুমদার জানান, আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করে বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডকে লিখিতভাবে জানাব।

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদী একাধিক শিক্ষার্থী বলেন, একজন অভিভাবক হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ব্যাপারটি তারা কোন ভাবেই মানতে পারছেন না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত আছেন তাদের বিচারের দাবি জনান শিক্ষার্থীরা। সেই সাথে তাদের বিদ্যালয়ে অবাঞ্ছিত বলে ঘোষণা করা হোক বলেও জানান তারা।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬