ধর্ষণ করতে না পেরে গলাটিপে শিশুকে হত্যা, বাবা-ছেলে আটক

০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ AM

© টিডিসি ফটো

জয়পুরহাটে প্রতিবেশী রেজাউল ইসলামের ছেলে রাজু হোসেন গান শোনানোর কথা বলে শিশু ইরামকে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করে। পরে সে চিৎকার শুরু করলে তাকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনায় প্রতিবেশী বাবা-ছেলেসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) তাদের আটক করা হয়।

এদিকে শিশু ইরামের হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করে অভিযুক্তদের ফাঁসি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চকশ্যাম বড়বাড়ি এলাকায় চার বছরের শিশু ইরামকে বাড়িতে রেখে বাইরে যান বাবা-মা। কাজ শেষে ফিরে দেখেন আদরের সন্তানটি বাড়িতে নেই। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং করেও সন্ধান মেলে না ইরামের। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে চকশ্যাম বড়বাড়ি এলাকার একটি বাঁশঝাড়ে বস্তাবন্দি অবস্থায় শিশু ইরাম হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী বাবা-ছেলে রেজাউল ইসলাম ও রাজু হোসেনকে আটক করা হয়।

৫ ভাইয়ের একটি মাত্র সন্তান ইরাম হোসেন। আদরের সন্তানকে হারিয়ে শোকাহত পুরো পরিবার।

 

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close