সাবেক ইউপি সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

৩০ জানুয়ারি ২০২০, ১১:৫১ AM

© সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে। রনি একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

জানা যায়, শেখ বংশের নতুন শেখকে ৪ থেকে ৫ দিন আগে মোল্লা বংশের রহিম ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করলে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছোড়লে রনি শেখ ঘটনাস্থলেই মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে ওই দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছোড়লে রনি শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এ কর্তকর্তা।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬