স্কুলছাত্রকে হত্যায় সৎ মায়ের ২০ বছর কারাদণ্ড

২৭ জানুয়ারি ২০২০, ০২:৩৫ PM

© টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জে সতীনের শিশু সন্তানকে হত্যার দায়ে সৎ মাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-শিবপুর মহল্লার রমজান আলীর মেয়ে রোজিনা ওরফে খাদিজা (৩৫)।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

অতিরিক্ত সরকারি আইনজীবী আঞ্জুমান আরা বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৮ সালের ৮ অক্টোবর গভীর রাতে সতীনের ছেলে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রেদওয়ানকে হত্যা করে প্রতিবেশী ফটিকের বাড়ির দেয়ালের পাশে ফেলে চলে যায় খাদিজা। এ ঘটনায় মৃত শিশুটির বাবা আব্দুর রহিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইদ্রিস আলী হত্যা রহস্য উদঘাটন করে শিশুর সৎ মা রোজিনাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আজ রায় দিলেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬