চটপটি কিনতে গিয়ে বিক্রেতার কাছে ধর্ষণের শিকার শিশু

২৭ জানুয়ারি ২০২০, ১১:৩৬ AM

© টিডিসি ফটো

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বন্দডাকপাড় এলাকায় চটপটি কিনতে গিয়ে বিক্রেতার কাছে ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এ ঘটনায় এলাকাবাসী গণধোলাই দিয়ে ধর্ষক মনির হোসেনকে (৬০) পুলিশে সোপর্দ করেছে।

রোববার সন্ধ্যায় এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন বলে কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মোজাম্মেল হক জানান।

ভুক্তভোগীর মা জানান, “শিশুটি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে মনিরের কাছে ঝালমুড়ি কিনতে যায়। এ সময় মনিরের স্ত্রী ঘরে না থাকার মেয়েটিকে ধর্ষণ করে মনির।”

তিনি বলেন, পরে শিশুটির মা মনিরের ঘরে গিয়ে মেয়েকে খাটের উপর পড়ে থাকতে দেখে। এ সময় মনিরকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া করে মনিরকে আটক করে। পরে তারা মনিরকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান মোজাম্মেল।

ধর্ষক মনির হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার আটিয়া গ্রামের কোরবান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বন্দডাকপাড় এলাকায় চটপটি বিক্রি করে আসছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এলাকাবাসী শিশুটির কান্না শুনে ধর্ষককে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। এব্যাপারে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬