তরুণীকে হত্যার দায়ে কলেজ শিক্ষকের ফাঁসি

২৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৬ PM
আলমগীর হোসেন পলাশ

আলমগীর হোসেন পলাশ © সংগৃহীত

বরগুনায় তরুণীকে হত্যার দায়ে এক কলেজশিক্ষকের ফাঁসির রায় দিয়েছে আদালত। রবিবার (২৬ জানুয়ারি) বরগুনার নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়া একই ঘটনায় আদালত এক আইনজীবীকে যাবজ্জীবন দিয়েছে। এছাড়া রিয়াজ নামে আলমগীরের এক সহযোগীকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তির নাম আলমগীর হোসেন পলাশ। তিনি বরগুনার ঘটবাড়িয়া আদর্শ কলেজের প্রভাষক। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসন্ডা গ্রামের আবদুল লতিফ হাওলাদারের ছেলে পলাশ।

যাবজ্জীবনপ্রাপ্ত মাঈনুল আহসান বিপ্লব তালুকদার বরগুনার আদালতের আইনজীবী। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন পলাশের ভগ্নিপতি।

রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে ছিলেন। এ মামলায় এক নারী আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

ওই আদালতের পিপি মোস্তাফিজুর রহমান বাবুল মামলার নথির বরাতে বলেন, প্রভাষক পলাশের সঙ্গে অন্য একটি কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৭ সালের ২২ অক্টোবর পলাশ ওই ছাত্রীকে বিপ্লবের বাসায় নিয়ে হত্যা করেন। পরে লাশ টুকরো করে ড্রামে ভরে ঘরে লুকিয়ে রাখেন।

পুলিশ ড্রাম থেকে লাশ উদ্ধার করার পর পলাশকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তার পলাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ পলাশ, বিপ্লব, রিয়াজ ও এক নারীর বিরুদ্ধে আাদলতে অভিযোগপত্র দেয়।

পিপি বাবুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬