তরুণীকে ৭ টুকরো করে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

২৬ জানুয়ারি ২০২০, ০২:১৭ PM

বরগুনার আমতলী পৌরসভায় ফারিয়া আক্তার মালাকে সাত টুকরো করে হত্যার মামলায় রায় দিয়েছেন আদালত। শহরের হাসপাতাল সড়কে ২০১৭ সালে এ ভয়াবহ হত্যার ঘটনা ঘটে। 

আজ রবিবার (২৬ জানুয়ারি) ওই ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্য একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। এছাড়া একজনকে যাবজ্জ্বীবন, একজনকে সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। অপর একজন খালাস পেয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় দেন। এসময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান বাবুল। আসামি পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট কমল কান্তি দাস।

মামলার বিবরনী অনুযায়ী, ২০১৭ সালের ২৪ জানুয়ারি ফারিয়াকে আমতলীতে এক নম্বর আসামি আলমগীর হোসেন বেড়াতে নিয়ে যায়। এরপর সে দুই নম্বর আসামি এ্যাডভোকেট মাইনুল আহসানের বাসায় নিয়ে যায় মালাকে। সেখানে যৌন নির্যাতন করে কুপিয়ে হত্যা করে ৭ টুকরো লাশ ড্রামে ভর্তি করে রাখা হয়।

পরে পুলিশ খবর পেয়ে ওই বাসায় তল্লাশী চালিয়ে ড্রাম ভর্তি লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে আলমগীরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বাদী হয়ে আমতলী থানায় আলমগীর ও মাঈনুলকে আসামি করে হত্যা মামলা করেন মালার বাবা আব্দুল মান্নান। তদন্ত শেষে আলমগীর হোসেন পলাশ, মাঈনুল আহসান বিপ্লব, আইনজীবীর সহকারী রিয়াজুল ইসলাম রিয়াজ এবং বিপ্লবের স্ত্রী ইমা রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence