হারপিক খেয়ে আত্মহত্যা করলেন এমপিপুত্র

২৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ AM

© সংগৃহীত

খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে হারপিক খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় নিজ বাড়িতে হারপিক খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫)।

স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এর আগে ২০১৭ সালে নারায়ণ চন্দ্র চন্দের বড় মেয়ে জয়ন্তী রানী চন্দ এমন ঘটনা ঘটান। অভিজিৎ চন্দ্র চন্দ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিজিতের বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বেশ কিছু দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন তার ভাই। এ কারণে ঘটনাটি ঘটিয়েছেন। অভিজিতের মরদেহ খুলনায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।’

সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ গণমাধ্যমকে বলেন, অভিজিৎ বিবাহিত এবং দুই সন্তানের বাবা। কিছুদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। এজন্য তাকে চিকিৎসাও দেয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. খালেদ মাহমুদ বলেন, তার শরীরে রক্তের চাপ দ্রুত কমছিল। হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়ে তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় বলে তিনি জানান।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬