স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

১৭ জানুয়ারি ২০২০, ০২:৩০ PM

© টিডিসি ফটো

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম ওরফে মিঠু (২৪), আত্রাই দক্ষিণপাড়া এলাকার হোসাইন (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার রানা হোসেন (২৫), মাহফুজুর রহমান (১৯), টাঙ্গন কামাড়পাড়া এলাকার শফিউল (২৪), হাটরা দক্ষিণপড়া এলাকার আরাফাত ইসলাম নাহিদ (২০) বড়াইল এলাকা হারুন-অর-রশিদ (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী (১৫) দশম শ্রেণিতে পড়ে। গত তিন থেকে চার মাস ধরে মেয়েটিকে অভিযুক্ত হোসাইন বিভিন্নভাবে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে ওই স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে পরিবারকে বিষয়টি জানায়। সর্বশেষ বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ওই ছাত্রীকে ধরে হোসাইন কুপ্রস্তাব দেয়। এছাড়া তার সহযোগীরা অশ্লীল ভাষায় কথা বলে। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রীর হাত ধরে টানাটানিও করে। পরে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬