ছুরি দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় পাহারাদার আটক

১৭ জানুয়ারি ২০২০, ১২:০৭ PM

© সংগৃহীত

নাটোর শহরতলীতে মাদরাসাছাত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বনবেলঘড়িয়া আর্দশ গ্রামের একটি পুকুরের পাহারাদারকে আটক করেছে পুলিশ। আটকৃত ওই ব্যক্তির নাম মো. মাসুদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি পাশে খেলছিলো ভুক্তভোগী ছাত্রী। ওই সময় তাকে পুকুর থেকে মাছ দেয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন পাহারাদার মাসুদ। পরে ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান তিনি।

এবিষয়ে সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে মাসুদ গ্রামে ফিরলে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে থানায় আনা হয়। এ সময় তার ছুরিটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

ওসি আরো বলেন, আটক মাসুদ এর আগে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬