ধর্ষণের প্রতিবাদে জবি ছাত্রলীগের বিক্ষোভ

০৭ জানুয়ারি ২০২০, ০৭:০৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন ও বিক্ষোভ করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১টায় শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায় এ কর্মসূচি পালন করা হয়েছে। 

মানববন্ধন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন এবং এর সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এতে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আলম, ইব্রাহিম ফরাজী, সৈয়দ শাকিল, আনোয়ার সজীব, আবদুল্লাহ শাহীন,হোসনে মোবারক রিশাত,তারেক আজিজ, নূরুল আফসার, এসএম আক্তার হোসেন এবং আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির অবসরপ্রাপ্ত দুই শিক্ষক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬