ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
নির্বাচন কমিশন ভবন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লোগো

নির্বাচন কমিশন ভবন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লোগো © টিডিসি ফটো

জানা গেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া শীর্ষ ১০ ধনী প্রার্থীর নাম। বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থীদের নির্বাচনী হলফ নামায় উল্লেখিত স্ত্রী সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তিসহ মোট সম্পদের পরিমাণ সম্বলিত তালিকা প্রকাশিত হয়েছে। তাদের মোট সম্পদের হিসেবের মধ্যে প্রার্থীর নিজের, তার স্ত্রী ও সন্তানাদির সম্পত্তি অন্তর্ভুক্ত।

তালিকায় সবার শীর্ষে রয়েছেন ফেনী-৩ (দাগনভূঞা- সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, তার সম্পদের পরিমাণ ৬০৭ কোটি টাকা।

দ্বিতীয়স্থানে রয়েছেন আসলাম চৌধুরী। তার সম্পদের পরিমাণ ৪৭৪ কোটি টাকা। তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির প্রার্থী।

তৃতীয় অবস্থানে রয়েছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। তার মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা।

চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার সম্পদের পরিমাণ ২৯২ কোটি টাকা।

এছাড়া সপ্তম অবস্থানে রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন। তার স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৪৯ কোটি টাকা।

অষ্টম অবস্থানে রয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তার সম্পদের পরিমাণ ২০৪ কোটি টাকা।

দশ জনের তালিকা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মাত্র তিন জন। তাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তিনি পেশায় ব্যবসায়ী। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য ২৮৩ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছেন এম এ এইচ সেলিম। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বাগেরহাট-১, ২ ও ৩ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর একার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৬২ কোটি টাকা। প্রায় সাড়ে তিন কোটি টাকার দায় রয়েছে এম এ এইচ সেলিমের।

নবম স্থানে রয়েছেন নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের বর্তমান মূল্য ১৯০ কোটি টাকা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9