এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ PM
টেলিটক ও এনটিআরসিএ’র লোগো

টেলিটক ও এনটিআরসিএ’র লোগো © ফাইল ছবি

আসন্ন নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনলাইন রেজিস্ট্রেশন (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শুরু নিয়ে টেলিটকের সাথে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সভায় আগামী বৃহস্পতিবার ই-রেজিস্ট্রেশনের ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় এনটিআরসিএর সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র জানিয়েছে, ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর জন্য সফটওয়্যারের একটি ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে। এ ডেমোতে কোনো সমস্যা না থাকলে আগামী সপ্তাহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বৃহস্পতিবার আমাদের আরেকটি সভা হবে। ওই সভা শেষে ই-রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ এবং রেজিষ্ট্রেশন শুরু ও শেষের তারিখও চূড়ান্ত করা হবে।'

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ৪০টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করায় নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে।

নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে
নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল-কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসারা জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে।

আরও পড়ুন: বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল-কলেজে এবং কারিগরির জন্য একরকম। আবার মাদ্রাসার জন্য আরেকরকম। তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসিএর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে।’

জানা গেছে, এর আগে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইভার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইভার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইভার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে।

বাকৃবি ও চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা …
  • ০২ জুলাই ২০২৬
৬৪ জেলার ২৬টিতে নেই পাবলিক বিশ্ববিদ্যালয়,  সুপারিশ আছে ৬টিত…
  • ০২ জুলাই ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায়, হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ
  • ০২ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, একন…
  • ০২ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবে…
  • ০২ জুলাই ২০২৬
শাওনের বক্তব্যকে ‘উস্কানিমূলক’ দাবি করে ব্যবস্থা নেওয়ার আহ্…
  • ০২ জুলাই ২০২৬