ব্লগার নিলয় হত্যা মামলায় প্রতিবেদন ১৯ জানুয়ারি

১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ AM

© ফাইল ফটো

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। কিন্তু মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এজন্য ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন। এর আগেও বেশ কয়েক দফায় প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছেন তদন্ত সংস্থাটি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬