উড়ন্ত বিমানে পাইলটের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৬ AM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ইশরাত আহমেদের বিরুদ্ধে উড়ন্ত উড়োজাহাজে দুজন নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সম্প্রতি আবুধাবিগামী একটি উড়োজাহাজের ককপিটে যৌন হয়রানির ঘটনা ঘটে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগকারী দুই কেবিন ক্রু গত রবিবার তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য জমা দেন। এরপর তাঁদের দেখাদেখি বেশ কয়েকজন কেবিন ক্রু তদন্ত টিমের কাছে বক্তব্য দিয়েছেন, যাঁরা অতীতে ক্যাপ্টেন ইশরাতের যৌন হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী দুই কেবিন ক্রু বলেছেন, উড়ন্ত উড়োজাহাজে ককপিটে ডেকে নিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন ইশরাত। এমনকি মাতাল অবস্থায় উত্ত্যক্ত করেন তিনি। শারীরিকভাবেও যৌন হয়রানির চেষ্টা চালান। শুধু হোটেলে তাঁর রুমে থাকার প্রস্তাবই নয়, বিভিন্ন সময় সুযোগ বুঝে অশ্লীল আচরণও করতেন ইশরাত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দিয়েছি। এটি এখন তদন্তাধীন বিষয়। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করা ঠিক হবে না।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিজি-১২৭ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন ইশরাত আহমেদ ও ক্যাপ্টেন ইশাক। ফ্লাইটে চিফ পার্চার হিসেবে দায়িত্বে ছিলেন খুকু। ফ্লাইটের লগ বুকে চিফ পার্চার লগ বুকে লিখেছেন, ‘দুজন কেবিন ক্রু আমাকে ফ্লাইটে জানিয়েছে, ক্যাপ্টেন ইশরাত তাদের সঙ্গে অশালীন আচরণ ও অশালীন কথাবার্তা বলেছেন। ওদের প্রচণ্ড মন খারাপ ছিল এবং কেঁদেছে।’

অভিযোগের বিষয়ে জানতে গতকাল বারবার ফোন করে এবং ফোনে খুদে বার্তা পাঠিয়ে পাইলট ইশরাত আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একপর্যায়ে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

উদ্ধারে হিমসিম খাচ্ছে ডুবুরিরা, ৯০ ফুট পানির নিচে বাস
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রী
  • ২৫ মার্চ ২০২৬
ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence