রাজধানীতে দুই ছাত্রকে ছুরিকাঘাত

১৯ নভেম্বর ২০১৯, ০৯:০০ AM

রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলেন, আরাফাত হোসেন রিফাত (১৫) ও মোহাম্মদ শাহেদ (১৮)। গতকাল সোমবার রাত ৮টার দিকে শাহ আলী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিফাত আমিনবাজার আইডিয়াল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।শাহেদ তেজগাঁও কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

শাহেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা গল্প করছিলেন। তখন এলাকার সাকিব, রায়হান, হাসানসহ ১০-১২ জন এসে তাঁদের সঙ্গে তুচ্ছ কারণে তর্কে লিপ্ত হয়। এরই একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের দুজনকে আঘাত করে তারা পালিয়ে যায়।

ট্যাগ: রাজধানী
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close