বরগুনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

০৪ নভেম্বর ২০১৯, ১০:৫৭ AM

© প্রতিকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় মা-ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সেখানকার আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদার দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।

মো. শাহাবুদ্দিন বলেন, দেলোয়ার বাড়ির একটি সুপারি গাছ কাটার পরে সেটি পল্লী বিদ্যুতের তারের উপর পড়লে তার ছিঁড়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলেও জানান তিনি।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬