ধানমন্ডিতে শিল্পপতির বাসায় দুই নারীকে গলাকেটে হত্যা

০১ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার পর ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে বাসায় এ ঘটনা ঘটেছে, সেটি এক শিল্পপতির বাসা। ওই বাসায় বসবাসকারী তাঁর শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। আজ বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close