সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

২৮ অক্টোবর ২০১৯, ০১:১৯ PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় তা নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও পরে বিএসএফ সনাক্ত করে নিহত ব্যক্তি ভারতের নাগরিক। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫ নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব পিলারের মাঝখানে জিরো পয়েন্টে গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশি সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী ময়দান বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির একটি টহল দলও ঘটনাস্থলে পৌছে।

বিজিবির ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক জানান, নিহত ব্যক্তি ভারতীয় বলে বিএসএফ জানিয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, নিহত ব্যক্তির নাম আখেরুল শেখ (১৮)। তিনি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে। খবর পেয়ে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close