গাজীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

২১ অক্টোবর ২০১৯, ০৯:১৩ AM

গাজীপুরের কাশিমপুর থানা এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় বাবু বেপারী (৩০) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন ওই শিশুর মা। অভিযুক্ত বাবু বেপারী কাশিমপুর থানার পশ্চিম হাতিমারার বর্ষাডাঙ্গা এলাকায় থাকেন। তাঁর বাড়ি চাঁদপুরে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের বাবা বাবু বেপারী রাতে ছাত্রীটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি আহত অবস্থায় ঘরে ফিরে ঘটনাটি মাকে জানায়। ছাত্রীর মা গতকাল রবিবার সকালে থানায় অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক সত্যতা পেয়ে মামলা করে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়।

কাশিমপুর থানার ওসি মো. আকবর আলী খান জানান, পলাতক বাবু বেপারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬