রাজধানীতে তিন ভাইকে ছুরিকাঘাত, এক ভাইয়ের মৃত্যু

১৫ অক্টোবর ২০১৯, ০১:১১ PM

রাজধানীর উত্তরখানের বালুর মাঠ এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত কিশোরের দুই ভাই শামীম (২৭) ও রিজন (১৮) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে জানার চেষ্টা চলছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, উত্তরখানের বালুর মাঠ এলাকায় সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই স্বপনসহ বেশ কয়েকজন মিলে পারিবারিক বিষয় নিয়ে তিন ভাইকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় শামীম, রিজন ও রিয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিয়াদ মারা যায়। এই ঘটনায় অভিযুক্ত স্বপনও আহত হয়েছেন।

ট্যাগ: রাজধানী
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close