রাজধানীতে গাড়ি চাপায় মা নিহত, আহত ছেলে

১৩ অক্টোবর ২০১৯, ১১:৫১ AM

© প্রতিকী ছবি

রাজধানীর কাকরাইল এলাকায় কাভার্ডভ্যানচাপায় মাসুদা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে মাহিন (১১)। আজ রোববার সকাল ৭টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।

মাসুদা বেগমের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া থাকতেন।

রমনা থানার এসআই হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ছেলেকে নিয়ে বরিশাল থেকে লঞ্চ করে ঢাকার সদরঘাটে নামেন মাসুদা। সেখান থেকে রিকশায় করে মধুবাগের বাসায় যাওয়ার সময় রাজমনি ক্রসিংয়ে সামনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়।

এতে মাসুদা ও মাহিন রিকশা থেকে ছিটকে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি মাসুদাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর আহত মাহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার স্বজনরা বাসায় নিয়ে গেছেন বলে জানান তিনি।

আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬