জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’

২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ PM
‎জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’ ‎

‎জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’ ‎ © টিডিসি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জবিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

শিক্ষা মেলায় বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. জাহিদুল ইসলাম মিয়াজী এবং প্রধান আলোচক ছিলেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক। 

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। সেখানে উচ্চশিক্ষা, ভর্তি সুযোগ ও স্কলারশিপ বিষয়ে আলোচনা করা হয়।
‎
জানা গেছে, শিক্ষা সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি টেস্ট নেওয়া হয়। সেখান থেকে বাছাই করে ৩০০ জনের বেশি শিক্ষার্থী এডুমেক্সের আইইএলটিএস কোর্স বিনামূল্যে পাবেন। সেজন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা জামানত দিয়ে কোর্সে নিবন্ধন করতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।
‎
‎সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, ‘আপনারা যখন নিজেদের লক্ষ্য ঠিক করবেন, তখনই সফলতার পথে এগিয়ে যাবেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কখনো কখনো নানা প্রতিকূলতা তৈরি হতে পারে, তবে সেগুলো অতিক্রম করতে হবে। এ ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ ও সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে। এই প্রোগ্রাম থেকে যদি একজন শিক্ষার্থীও বিদেশে যেতে পারে, সেটিও বড় সফলতা। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়।’
‎
‎এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক, শাখা শিবির সেক্রেটারি ইবরাহীম খলিল বলেন, ‘এডুকেশন এক্সপো আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চেয়েছি, যেখানে একজন শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার বা উচ্চশিক্ষার পরিকল্পনা খুব অল্প সময়ে এবং নিজ ক্যাম্পাসে বিনা খরচে গুছিয়ে নিতে পারেন। এই আয়োজনে সরাসরি কাউন্সিলিং, অন স্পট অ্যাসেসমেন্ট, ভিসা ও ইমিগ্রেশন গাইডলাইন, ল্যাঙ্গুয়েজ টেস্ট সহায়তা,ক্যারিয়ার সেমিনারসহ যাবতীয় তথ্য শিক্ষার্থীদের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950