জবিতে ‘বিশেষ বৃত্তি’ সুপারিশপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ

২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বিশেষ বৃত্তির নীতিমালা-২৫’ এর আওতায় বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ব্যাংক-সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বিশেষ বৃত্তির নীতিমালা-২৫’ মোতাবেক যেসব শিক্ষার্থী বিশেষ বৃত্তির জন্য ইতোপূর্বে Online-এ আবেদন করে সংশ্লিষ্ট বিভাগে আবেদনপত্র জমা দিয়েছেন এবং পরবর্তী সময়ে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশক্রমে মনোনীত হয়েছেন তাদেরকে https://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী ব্যাংক সংক্রান্ত সকল তথ্য নির্ভুলভাবে আগামী ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. থেকে ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখের মধ্যে পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

ব্যাংক তথ্য ছকে যা যা দিতে হবে
Student ID Number,  Student Name / Bank Account Name, Bank Name, Student Self Bank Account Number (13-17 digit),  Bank Branch Name, Bank Routing Number.

নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাব নম্বর একই হতে হবে, সরকার কর্তৃক অনুমোদিত তফসিলি ব্যাংকে হিসাব থাকতে হবে, কোনো এজেন্ট ব্যাংক, সাব-ব্রাঞ্চ বা মোবাইল ব্যাংকিং গ্রহণযোগ্য হবে না।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬