পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

০৯ অক্টোবর ২০১৯, ০৯:৪১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

পূজা দেখানোর নাম করে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) জোর করে ধষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুর্গাবদী গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম হৃদয় হাওলাদার (২৩)।

এই ঘটনায় বুধবার দুপুরে স্কুলছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেন। ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামের মনোয়ার হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার পাশের গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পূজা দেখানোর কথা বলে মঙ্গলবার রাত দশটার দিকে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঐ ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে ধর্ষকসহ ছাত্রীকে আটক করে পুলিশে খবর দেয়।

মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. ইব্রাহীম বলেন, ধর্ষণের ঘটনার কথা শুনে আমি রাতেই ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসি এবং স্কুলছাত্রীকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করলে ধর্ষক হৃদয়কে কোর্টে চালান করে দেই। ছাত্রীটি সদর হাসপাতালে ভর্তি আছে।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬