সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আইনজীবীর

০১ অক্টোবর ২০১৯, ০২:২৮ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী বাসের চাপায় শাহান শাহ (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহান কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শাহান শাহ কিশোরগঞ্জ কোর্টে আইন পেশায় জড়িত ছিলেন। সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের দিকে যাওয়ার পথে মধ্যপাড়া বাজার অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে শাহান শাহ ছিটকে দূরে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।

আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬