পুলিশকে পিটিয়ে পালাল আসামি

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩ AM

বগুড়া আদালত চত্বরে পুলিশকে মারধর করে পালিয়েছে মাদক মামলার এক আসামি। সোমবার সন্ধ্যায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সাগর (২৮) শেরপুর থানার বনমরিচা গ্রামের মৃত শাজাহান সোনারের ছেলে।

জানা গেছে, আসামি সাইফুল ইসলাম সাগরকে সোমবার বিকেলে আদালতে হাজির করে শেরপুর থানা পুলিশ। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জামিন না মঞ্জুর হওয়া আসামিদের সঙ্গে আসামি সাগরকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশের উপ-সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরকে মারপিট করে ফেলে দিয়ে হাতকড়া খুলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

এ ঘটনায় গভীর রাতে আদালতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
close