ছাদে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ বখাটের

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০১ PM

© সংগৃহীত

মাদারীপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রনি নামের এক বখাটের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। গত রোববার এ ঘটনা ঘটে। নির্যাতিতার ধর্ষণের আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। 

জানা গেছে, রোববার বিকেলে বাড়ির উঠানে খেলছিল মাদারীপুরের তরমুগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। সেখান থেকে ডেকে ছাদে নিয়ে যায় পুরান বাসস্ট্যান্ড এলাকার বখাটে রনি। সেখানে নিয়ে ওড়না দিয়ে মুখ ও হাত বেঁধে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

পরে এলাকাবাসী বিষয়টি টের পেলে পালিয়ে যায় রনি। খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত রনির বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য ওই শিক্ষার্থীর পরিবারকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার।

ওই শিক্ষার্থীর ধর্ষণের আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অখিল সরকার। এ ঘটনায় অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওগাতুল আলম।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬