রান্নায় বেশি মরিচ দেওয়ায় নববধূকে হত্যা

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৫ PM

© প্রতীকী ছবি

বগুড়ায় ফোনে অতিরিক্ত কথা বলা এবং রান্নায় বেশি মরিচ দেওয়ায় এক নববধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বিয়ের মাত্র ১২ দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার নববধূর নাম নুরজাহান বিবি (৩৫)। মঙ্গলবার রাতে পুলিশ শাজাহানপুর উপজেলার শাকপালা দীঘিরপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

হত্যার আগে ওই গৃহবধূকে ঘুমের ট্যাবলেট দিয়ে ইনজেকশন পুশ ও হাত বাঁধা হয় বলে জানায় পুলিশ। নিহত নুরজাহান বিবি শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শাকিদারের মেয়ে। বুধবার সকালে ঘাতক স্বামী শাহীন আলমকে (৩২) বগুড়া সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

শাহীন আলম বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের দৌলতুজ্জামানের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কেবিন ওয়ার্ডবয় জিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন আলম বলেন, বনিবনা না হওয়া, ফোনে অতিরিক্ত কথা বলা এবং রান্নায় ঝাল বেশি দেয়ায় ক্ষুব্ধ হয়ে তার নববধূকে তিনি হত্যা করেছেন।

বগুড়ার শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নুরজাহান বগুড়া শজিমেক হাসপাতালে রোগী নিয়ে এলে তার সঙ্গে ওয়ার্ডবয় শাহীনের পরিচয় হয়। এর পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ আগস্ট তারা বিয়ে করেন। পরে দীঘিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা তালা দেয়া ঘরের বিছানায় নুরজাহানের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দরজা ভেঙে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬
৫৫ বছরের ইতিহাসে প্রথম ওরাওঁ প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন…
  • ২০ এপ্রিল ২০২৬