৫৫ বছরের ইতিহাসে প্রথম ওরাওঁ প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন আন্না মিঞ্জ

২০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ PM
আন্না মিঞ্জ

আন্না মিঞ্জ © সংগৃহীত

বাংলাদেশের সংসদীয় ইতিহাসের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাত ধরে। স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন নারী জাতীয় সংসদে নিজস্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোর জেলা থেকে আন্না মিঞ্জকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওরাওঁ সম্প্রদায়ের এই নেত্রীর মনোনয়নকে আদিবাসী অধিকার আদায় এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা।

আন্না মিঞ্জ বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রামস) হিসেবে কর্মরত। এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে শিক্ষা, যুব ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গ সমতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কৌশলগত নেতৃত্বে রয়েছেন তিনি। তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এই কৌশলবিদ এর আগে কারিতাস, কেয়ার বাংলাদেশ এবং ব্র্যাক বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় বেসরকারী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট প্ল্যানিং ও ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, আন্না মিঞ্জের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে গভীর সংযোগের কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। দল মনে করে, তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কাজ করে আসছেন। তার এই মনোনয়ন কেবল রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়, বরং সামাজিক অন্তর্ভুক্তি এবং সমতার এক ইতিবাচক পদক্ষেপ। আন্না মিঞ্জ বর্তমানে ‘ন্যাশনাল কোয়ালিশন অফ ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আন্না মিঞ্জকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবার এবং আদিবাসী সংগঠনের নেতারা। তারা মনে করেন উত্তরের জনপদসহ সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠী, খ্রিষ্টান সম্প্রদায় এবং ক্ষুদ্র জাতিসত্তাগুলোর কণ্ঠস্বর এখন জাতীয় আইনসভায় জোরালোভাবে প্রতিধ্বনিত হবে। স্থানীয় পর্যায়েও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, তাকে মনোনয়ন দেওয়ার ফলে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং মূলধারার রাজনীতিতে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। সংসদে যোগ দেওয়ার পর তিনি প্রান্তিক মানুষের শিক্ষা, নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9