বিয়ের আশ্বাসে যৌন নিপীড়ন, ছাত্রলীগ নেতা আটক

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ PM

© সংগৃহীত

বিয়ের আশ্বাস দিয়ে যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে আটক করা হয়।

শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের শংকুরপুর গ্রাম থেকে আটক সোহেল শাহরাস্তি উপজেলার পৌর সেনগাঁও এলাকার আহসান উল্লাহর ছেলে। নির্যাতিত ওই তরুণীকে মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এলএলবি মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহেলের বিরুদ্ধে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শংকুরপুর গ্রামের ওই তরুণীর বাবা তাজুল ইসলাম নিপীড়নের দায়ে মামলা করেছেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন সোহেল তার মেয়েকে বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করেন। পরে বিয়ের কথা বললে সোহেল তা অস্বীকার করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

সোহেলের বিরুদ্ধে নিপীড়নের দায়ে মামলা করা হয়েছে। সোহেলকে আটক করা হয়েছে। নির্যাতিত তরুণীর মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬