নায়িকা হতে না পেরে অভিনেত্রীর আত্মহত্যা

৩১ আগস্ট ২০১৯, ১০:৪৯ AM

© সংগৃহীত

বলিউডে সাত বছর ধরে চেষ্টা করার পরেও কোনো ছবিতে কাজ না পেয়ে আত্মহত্যা করেছেন এক অভিনেত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের ওশিওয়ারায় নিজের ফ্ল্যাটের ছাদ থেকে লাফিয়ে পড়ে ২২ বছর বয়সী পার্ল পাঞ্জাবি নামে ও অভিনেত্রী আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে ঝগড়ার পরেই আত্মঘাহত্যা করেন পার্ল। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পার্লের ঘনিষ্ঠজনরা বলেন, সিনেমায় নায়িকা হওয়ার ইচ্ছায় ছোটবেলা থেকেই মডেলিং করতেন পার্ল। সাত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির ছোট-বড় সব রকমের প্রযোজক-পরিচালকদের সঙ্গে নিয়মিত দেখা করতেন ওই তরুণী। অডিশনও দিয়েছেন প্রচুর। কিন্তু কোথাও ভালো কাজের সুযোগ পাচ্ছিলেন না।

তাদের অভিযোগ, নায়িকা বানানোর আশ্বাস দিয়ে কয়েকজন তার সঙ্গে অশালীন আচরণ করেছেন। কুপ্রস্তাবও দিতেন। পার্ল কাজ পেতে এতটাই মরিয়া ছিলেন যে শেষের দিকে বিপদ বুঝেও নানা পরিচালকের ডাকে রাতের শুটিং ফ্লোরে হাজির হতেন।

তবে সম্প্রতি নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন পার্ল। বন্ধুদের তথ্যমতে, এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, রুপালি পর্দায় মুখ দেখানোর নেশায় পার্ল খুব মরিয়া ছিলেন। কিন্তু আর্থিকভাবে দুর্বলও হয়ে পড়ছিলেন তিনি। নানা কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন প্রায়ই।

চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬