এক রশিতে ঝুলে পড়লো প্রেমিক-প্রেমিকা

৩১ আগস্ট ২০১৯, ১০:৩৯ AM
একই রশিতে ঝুলছে প্রেমিক-প্রেমিকার মরদেহ

একই রশিতে ঝুলছে প্রেমিক-প্রেমিকার মরদেহ © সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় আদিবাসী প্রেমিক যুগল একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার গোপীনগর আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- গোপীনগর আদিবাসীপাড়া সুদিসের ছেলে জয় (১৭) এবং ফ্রানসিসের মেয়ে কাজলী মূর্ম।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় ও কাজলী মূর্ম একই পাড়ায় বসবাস করত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু কোনো পরিবারই তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি। শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জয় ও কাজলী বাড়ির পাশে ঈদগাহ মাঠের একটি গাছের সঙ্গে রশির দুইপ্রান্তে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে এলাকাবাসী তাদের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয়।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬