অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ১৯

২৬ আগস্ট ২০১৯, ০২:৫১ PM

© সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের অর্থসম্পাদিকা মিনারা বেগমসহ ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আটককৃতদের মধ্যে মিনারা ছাড়া আরও দুইজন নারী রয়েছেন। বাকি ১৬ জন পুরুষ।

রবিবার দিবাগত গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও দেন। পরে ওই বাসা থেকে যুব মহিলালীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬