ফেনীতে ১১ মামলার পলাতক আসামি দুলাল গ্রেপ্তার

২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ PM
গ্রেপ্তার মো. দুলাল প্রকাশ ওরফে ইব্রাহীম দুলাল

গ্রেপ্তার মো. দুলাল প্রকাশ ওরফে ইব্রাহীম দুলাল © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এবং ১১ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ওরফে ইব্রাহীম দুলালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার দুলাল সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল ফেনীর সোনাগাজী থানার ডাকবাংলা এলাকায় অভিযান চালায়। এ সময় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুলালকে গ্রেপ্তার করা হয়। পরে সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মাদকসংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: ঢাবির নিয়োগ বোর্ড থেকে আউট ‘বিএনপিপন্থী’ শিক্ষক, ইন ‘আওয়ামীপন্থী’

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950