প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

২০ অক্টোবর ২০২৬, ১১:২২ AM
উদ্ধার হওয়া মরদেহ

উদ্ধার হওয়া মরদেহ © টিডিসি

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠের পাশের একটি পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে বা অন্য কোনো কারণে অন্তত তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। পচনের কারণে তার মুখমণ্ডল ও শরীর বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে আজ দুপুরে ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঠিক জনসভার দিন এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের গলিত মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, তার পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্টের সহায়তা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950