গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার

১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের পূবাইল এলাকায় একটি বিল থেকে স্কুল ড্রেস পরা অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে পূবাইল থানার বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বিলে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা আমতলী ফাঁড়ির অফিসার ইনচার্জ লুৎফুল কবির বলেন, ‘কিশোরীর পরনে স্কুল ড্রেস ছিল। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬