নিখোঁজের ৫৩ ঘণ্টা পর শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার

নিহত শিশু রাইয়ান

নিহত শিশু রাইয়ান © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটির বাড়ির সামনের খালে কচুরিপানার মধ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা কচুরিপানা সরিয়ে একটি ব্যাগের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে কলাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শিশু রাইয়ান বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির উঠানে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে গিয়ে তারা শিশুটিকে আর খুঁজে পাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিখোঁজ শিশু রাইয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950