এফ আর টাওয়ার দুর্নীতি মামলা: কাসেম ড্রাইসেলের এমডি গ্রেপ্তার

১৮ আগস্ট ২০১৯, ০৫:০৮ PM

© সংগৃহীত

এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসভীর-উল-ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছরের ২৮ মার্চ এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদক।

এঘটনায় গত ২৫ জুন নকশা জালিয়াতির অভিযোগে এফআর টাওয়ারের মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক। দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে এফআর টাওয়ারের দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলা দু’টি দায়ের করেন।

মামলা দু’টি তদন্তের পর বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করা হবে। এরপর শুরু হবে বিচার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close