কলকাতায় বেপরোয়া জাগুয়ারের ধাক্কায় দুই বাংলাদেশীর মৃত্যু

১৭ আগস্ট ২০১৯, ০১:২৭ PM

© আনন্দবাজার

ভারতের কলকতায় বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে দিয়ে একটি জাগুয়ার গাড়ি চলে যায়। এতে মৃত্যুর ওই ঘটনা ঘটে।

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে লাউডন স্ট্রিট ও শেক্সপিয়র সরণির সংযোগস্থলে। পুলিশ জানিয়েছে, মৃতেরা কাজি মহম্মদ মইনুল আলম(৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া(৩০)। তাঁরা বাংলাদেশের নাগরিক।

পুলিশ সূত্রে খবর, রাত ২টার দিকে বিড়লা তারামণ্ডলের দিক থেকে শেক্সপিয়র সরণি ধরে কলামন্দিরের দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল জাগুয়ার গাড়িটি। সে সময় লাউডন স্ট্রিট ধরে যাচ্ছিল একটি মার্সিডিজ। ওই সংযোগস্থলে মার্সিডিজ গাড়িটির মাঝখানে সজোরে ধাক্কা মারে জাগুয়ারটি। জখম হন মার্সিডিজের চালক ও আরোহী।

প্রবল বৃষ্টি হচ্ছিল বলে রাস্তার পাশেই একটি পুলিশ কিয়স্কের নীচে দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম এবং তানিয়া-সহ তিন পথচারী। জাগুয়ারের গতিবেগ এতটাই বেশি ছিল যে মার্সিডিজটিকে ধাক্কা মারার পর সেটা পুলিশ কিয়স্কে দাঁড়িয়ে থাকা দু’জনকে পিষে দেয়। কোনওক্রমে বেঁচে যান তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তি। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায়। চিকিত্সকরা মইনুল আলম ও তানিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মার্সিডিজের আরোহীদের চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সিগন্যাল ভেঙে জাগুয়ারটি দুরন্ত গতিতে ছুটে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। জাগুয়ারটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে চালকের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খবর: আনন্দবাজার।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬