সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

১৭ আগস্ট ২০১৯, ১১:১৪ AM

© ফাইল ফটো

নরসিংদীর শিবপুরে বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে গত রাত সাড়ে তিনটার দিকে কারার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫) ও আকিব (২৭)। এছাড়া অপরজন হলেন নিহত সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)। নরসিংদী দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও দমকল বাহিনী জানায়, ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারযোগে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে প্রাইভেটকারটি শিবপুরের কারার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী নরসিংদী ও শিবপুরের ৪টি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

আহতাবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও ছয় যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও এক জন। আহতদের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী।

ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে বাংলাদেশি শ্রমিকদের অধিকা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence