ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

০৮ আগস্ট ২০১৯, ০৬:৪১ PM

চাঁদপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় তার গৃহশিক্ষককে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (৭ আগস্ট) ঢাকা থেকে অভিযুক্ত গৃহশিক্ষক মিজানুর রহমানকে (৪২) গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ২৪ জুলাই স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অপহরণ করে মিজানুর রহমান। এ বিষয়ে ছাত্রীর মা ৬ আগস্ট (মঙ্গলবার) ফরিদগঞ্জ থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে। বুধবার ফরিদগঞ্জ থানার এসআই সুমন্ত মজুমদার ভোরে ঢাকার মাতুআইল এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং মিজানুর রহমানকে আটক করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক গৃহশিক্ষক মিজানুর রহমানকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬