ইয়াবাসহ দুই স্কুলছাত্রী আটক

০৭ আগস্ট ২০১৯, ১০:১৮ PM

© সংগৃহীত

ভোলার দৌলতখানে ৮ পিস ইয়াবা ও ১০ হাজার টাকাসহ দুই স্কুল ছাত্রীকে আটক করেছে ‍পুলিশ। বুধবার বিকালে দৌলতখান বাজারের উত্তরমাথা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উম্মে হাবিবা ও আইরিন। আটক উম্মে হাবিবা উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট এলাকার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও চর খলিফা ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিনের মেয়ে। আইরিন দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম দৌলতখান বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের উত্তরমাথা থেকে ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়।

দৌলতখান থানার ওসি মো. এনায়েত হোসেন আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, এরা দুজন দীর্ঘ দিন ধরে স্কুল শিক্ষার আড়ালে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
close