ডেঙ্গু: এবার প্রাণ গেল আবহাওয়াবিদের স্ত্রীর

০৫ আগস্ট ২০১৯, ১০:৫১ AM

© ফাইল ফটো

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এবার শারমিন আক্তার (২৪) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাটে। ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের স্ত্রী শারমিন। পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে।

শারমিনের ভগ্নিপতি আনিছুর রহমান জানান, রক্তের প্লাটিলেট না বাড়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। শারমিনকে গত শনিবার রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটায় তিনি মারা যান।

শারমিনের স্বামী নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। তিনি এখন দেশের বাইরে আছেন। দেশের বাইরে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে দেখা করতে গত বুধবার তিনি জয়পুরহাট এসেছিলেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close