ঝিনাইদহে অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

২৫ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা © সংগৃহীত

ঝিনাইদহে ১৪ বছর বয়সী এক পিতৃহীন কিশোরের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশ। যৌথ অভিযানে ছিনতাই হওয়া ইজিবাইক, একটি লুণ্ঠিত মোবাইল ফোনসহ মোট আটটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ১৪ বছর বয়সী মিশকাত বাবার মৃত্যুর পর পরিবার চালাতে ইজিবাইক চালাত। গত ১৯ জুলাই কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠ এলাকার একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ২১ জুলাই মিশকাতের চাচা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় দস্যুতা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের নির্দেশে তদন্ত শুরু হয়।

তদন্তের একপর্যায়ে পুলিশ মূল চার অভিযুক্ত—মো. আকাশ সরদার ওরফে ডাকাত আকাশ, মো. জিয়ারুল ওরফে জিয়া (৪৪), মো. সিরাজুল ইসলাম (৪০) এবং মো. আখতার মোল্লা (৪০)-কে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনা জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬