প্রেমিকের দেওয়া মোবাইল কেড়ে নিল পরিবার, আত্মহত্যা

২৭ জুলাই ২০১৯, ০৮:৩২ PM
পূজা বিশ্বাস

পূজা বিশ্বাস © টিডিসি ফটো

সাতক্ষীরার তালায় প্রেমঘটিত কারণে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, প্রেমিকের দেওয়া মোবাইলফোন পরিবার কেড়ে নেওয়ায় আত্মহত্যা করে সে।

মঙ্গলবার তার নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সে মৃত্যুবরণ করে।

ওই ছাত্রীর নাম পূজা বিশ্বাস। সে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের অমল বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূজা বিশ্বাসের সাথে একই এলাকার ভোলানাথ হালদারের ছেলে খুলনা বিএল কলেজের অনার্সের ছাত্র রাজু হালদারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টিতে তাদের পরিবারের সায় ছিলনা। তারা যেন একে অন্যের সাথে কোন প্রকার যোগাযোগ করতে না পারে তার জন্য ব্যাপক নজরদারি করে। এর আগে পূজাকে রাজুর দেওয়া একটি মোবাইল ফোনের কথা পরিবারকে জানালে তা রাজুর পরিবারকে ফিরিয়ে দেয়া হয়।

এনিয়ে রাগে, দুঃখে, ক্ষোভে পূজা গত মঙ্গলবার সন্ধ্যায় গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর গতকাল শুক্রবার বিকালে পূজার মৃত্যু হয়।

এদিকে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে তার পরিবারের কাছে হস্তান্তর করছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে
  • ২৫ মার্চ ২০২৬
বাকি পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence