যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

২৭ জুলাই ২০১৯, ০৮:২৮ PM

© টিডিসি ফটো

ফতুল্লায় একটি মাদ্রাসায় চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ‘বড় হুজুর’ খ্যাত মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার দুপুরে র‌্যাবের ওই অভিযান চলে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গতকাল শনিবার দুপুরে ফতুল্লার ভূইগড়ে আবাসিকে দারুল হুদা মহিলা মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। ৬ বছর আগে তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসায় বড় হুজুর হিসেবে পরিচিত।

কয়েকজন অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে চারজন ছাত্রীর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি যারা যৌন হয়রানির শিকার। তাছাড়া বড় হুজুরের মোবাইলেও বেশ কিছু রেকর্ড পাওয়া গেছে। এছাড়া তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদেও চার ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরো জানান, যৌন হয়রানির শিকার প্রত্যেকের বয়স ১০ থেকে ১৭। মোস্তাফিজুর রহমানকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে।

র‌্যাব জানায়, মোস্তাফিজুর রহমান ওই মাদ্রাসাতেই পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর বাড়ি নেত্রকোনা জেলাতে। তার দুই মেয়ে ও এক ছেলে।

তবে মোস্তাফিজুর রহমান জানান, এলাকার আবু তাহের ও মাহাবুবুর রহমানসহ আরো কয়েকজন মিলে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব নাটক সাজিয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close