প্রক্সি দিয়ে পেয়েছিলেন সরকারি চাকরি, মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা ৪ যুবক

২০ জুলাই ২০২৬, ০৯:৪৫ AM
প্রক্সির মাধ্যমে চাকরি পাওয়া আটক চার যুবক

প্রক্সির মাধ্যমে চাকরি পাওয়া আটক চার যুবক © সংগৃহীত

চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে দিয়ে প্রক্সি পরীক্ষার মাধ্যমে সুযোগ নিশ্চিত করেছিলন। সরকারি চাকরিতে যোগদানও করতে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েছেন চার জন।

রবিবার (১৯ জুলাই) তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় এ ঘটনায় এজহার করা হয়েছে। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অফিস সহায়ক (গ্রেড-২০) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০৭ জন। তাদের মধ্য থেকে ২৪, ২৫, ২৭ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা হয়। এতে চারজন প্রার্থী নিজে উপস্থিত না হয়ে অন্য ব্যক্তিকে পাঠান বলে অভিযোগ ওঠে।

তারা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আবদুল আলিম, সিরাজগঞ্জের চৌহালীর মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ৬ জুলাই প্রকাশিত ফলাফলে ২০ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। ১৯ জুলাই সচিবালয়ে যোগদানের সময় সংশ্লিষ্ট চার প্রার্থীর পরিবর্তে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের উপস্থিত হতে বলা হলে চেহারা ও পরিচয়ের সঙ্গে রেকর্ডে থাকা তথ্যের অমিল ধরা পড়ে। 

আরও পড়ুন: স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো কবে, রুটিন নিয়ে যা বলছে বোর্ড

এ সময় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা মৌখিক পরীক্ষা না দিয়ে অন্যদের দিয়ে পাঠিয়েছিলেন। এদিনই তারা চাকরিতে যোগ দিতে এসেছিলেন। পরে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় এজাহার দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। 

এত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। মামলার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬